বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সাউস

হোম » খুলনা » কয়রায় মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সাউস
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সাউস

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

খুলনার কয়রায় মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ভাষা সংরক্ষণ ও শিক্ষায় সহায়তার জন্য কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা (সাউস)। সংস্থাটির উদ্যোগে সম্প্রতি উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা বাজারে একটি আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় কয়রা উপজেলার এই দুই জনগোষ্ঠীর সদস্যদের একাংশ দারিদ্র্যের মধ্যে বসবাস করেন। তাঁদের জন্য বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সাউস।

আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা, পরিচালক বাবলু বিশ্বাস, সিইও ও সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডা, কাটকাটা বাজার কমিটির সভাপতি আব্দুস সালাম এবং স্থানীয় মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বলাই কৃষ্ণ মুন্ডা বলেন, মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠীর সদস্যদের সহায়তায় সাউস বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে বেসরকারি উন্নয়ন সংস্থা ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৯ ● ২৭ বার পঠিত