বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নাতে রাসুল (সা.) পরিবেশন, আলোচনা, দোয়া-মোনাজাত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকামইয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা হাওলাদার। সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও চিন্ময় সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি আশ্রাব আলী হাওলাদার, কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ফাতেমা জাহান, অভিভাবক আবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও মানবতার ওপর রচনা উপস্থাপন, উপস্থিত বক্তৃতা এবং নাতে রাসুল (সা.) পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২১:০৫ ● ১৯ বার পঠিত
