বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলাপাড়ায় আনন্দ মিছিল
হোম » পটুয়াখালী » ছাত্রদল নেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলাপাড়ায় আনন্দ মিছিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
এর আগে কলেজ ক্যাম্পাসে বেল্লাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল, অনার্স শাখার সভাপতি মো. সাহেদ, সাধারণ সম্পাদক রোহান, ডিগ্রি শাখার সভাপতি কাওসার আকন ও সাধারণ সম্পাদক সায়েমসহ নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। এ সময় ভুল বোঝাবুঝিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে তাঁর দাবি। পরে উপজেলা বিএনপি বিষয়টি তদন্ত করে তাঁর সম্পৃক্ততা না পাওয়ায় জেলা বিএনপির নেতাদের কাছে সুপারিশ পাঠায় বলে জানান তিনি।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান বেল্লাল হোসেন।
আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম। বক্তারা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে তাঁকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৭ জুন উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদ বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়। গত রোববার (২৮ জুন) জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদ বহিষ্কারাদেশটি অনুমোদন করেন।
বাংলাদেশ সময়: ২০:২১:১৬ ● ২১ বার পঠিত
