বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
মহিপুরে মাদকসহ তিন মাদককারবারি আটক
হোম » পটুয়াখালী » মহিপুরে মাদকসহ তিন মাদককারবারি আটক![]()
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহিপুর থানা-পুলিশ খাপড়াভাঙ্গা সেতুর নিচে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মো. জাহাঙ্গীর পাহলান (৫০) নামে এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মৃত জয়ানদ্দিন পাহলানের ছেলে।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবাসিক হোটেল নিউ সিকদারের সামনে অভিযান চালায় পুলিশ। সেখানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে সঞ্জয় আচারী (৩৩) ও সরদার ফাহাদ আহমেদ হিমেল (৩০) নামে দুজনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তারা দুজনই খুলনা জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বাসিন্দা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সময়: ১৯:৫১:০১ ● ২৫ বার পঠিত
