বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গাবালীতে নলকূপে গ্যাসের মতো বুদবুদ, পরীক্ষা চাইছেন স্থানীয়রা
হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে নলকূপে গ্যাসের মতো বুদবুদ, পরীক্ষা চাইছেন স্থানীয়রা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাইপের পাশে জমে থাকা পানিতে গ্যাসের মতো বুদবুদ দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা পাইপের মাধ্যমে ওই বুদবুদ থেকে নির্গত পদার্থে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেছেন বলেও জানান।
স্থানীয়দের দাবি, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পেঁপেগাছের ডাঁটা ও পাইপ ব্যবহার করে আগুন জ্বালিয়ে পরীক্ষা করা হয়। পরে সেখানে রান্নাও করা হয়েছে বলে তারা জানান।
ঘটনাটি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়ার চর গ্রামের কামাল হোসেনের বাড়িতে ঘটেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।
কামাল হোসেন বলেন, প্রায় এক মাস আগে তিনি বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপন করেন। পরে নলকূপের নিচের পাইপের পাশে জমে থাকা পানিতে বুদবুদ দেখতে পান। সময়ের সঙ্গে বুদবুদের চাপ বাড়তে থাকায় তিনি ও স্থানীয়রা পাইপের মাধ্যমে সংযোগ স্থাপন করে সেখান থেকে নির্গত পদার্থে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেন।
তিনি বলেন, বিষয়টি ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:৪৬ ● ২২ বার পঠিত
