মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

বরগুনা পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে জেলা প্রশাসক

হোম » বরগুনা » বরগুনা পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে জেলা প্রশাসক
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনা পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মানোন্নয়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন সেবা কার্যক্রম ও টিকাদান কর্মসূচিও পরিদর্শন করেন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বরগুনা পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীল।

 

এ সময় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, পৌরসভা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নাগরিকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

 

তিনি বলেন, সেবাপ্রার্থীদের সঙ্গে দায়িত্বশীল ও আন্তরিক আচরণের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। শুধু নিয়মিত দায়িত্ব পালন করলেই হবে না, নাগরিকদের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করতে হবে।

 

জেলা প্রশাসক আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও আধুনিক সেবা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

 

পরে তিনি বরগুনা পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় টিকাদান কর্মসূচিও পরিদর্শন করেন তিনি।

 

এদিকে একই দিন জেলা প্রশাসক আকস্মিকভাবে বরগুনা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৭ ● ১৬ বার পঠিত