রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত, দিনমজুর আহত

হোম » ভোলা » মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত, দিনমজুর আহত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত, দিনমজুর আহত

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় গোয়ালঘরে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুর আহত হয়েছেন। রবিবার ( ৬ সেপ্টেম্বর ) সকাল ৭টার দিকে উপজেলার বিচ্ছিন্ন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

আহত ইউনুস (৪৫) কলাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর।

 

স্থানীয়রা জানান, সকালে গোয়ালঘরে কাজ করার সময় বজ্রপাত হলে ইউনুস সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

কলাতলী ইউনিয়নের পল্লী চিকিৎসক মো. সাদ্দাম জানান, বজ্রপাতে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় ইউনুসকে তার কাছে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

 

কলাতলী ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিন জানান, বজ্রপাতে আহত ইউনুস বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:০০ ● ২২ বার পঠিত