গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি

হোম » প্রবাস » গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস রিঙ্কু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করেছেন। দীর্ঘদিন নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন।

 

চলতি মাসে নিউইয়র্কে তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন। তার পদোন্নতিতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের অনুভূতি বিরাজ করছে।

 

পরিবারের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস রিঙ্কুর জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রেখে দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং কর্মজীবনে আরও সফলতা অর্জনের সুযোগ দেন- সে কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৮ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ