
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য এম এম সালাউদ্দিন। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর।
এ সময় বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক নাজমুল করিম আকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল হক ও আব্দুর সালাম মাস্টার, পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. শাহ আলম, অভিভাবক মো. আবুল হোসেন ও মো. কামাল হোসেনসহ ইসলামী আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।