কয়রায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক

হোম » খুলনা » কয়রায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রাশেদুল আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মদিনাবাদ গ্রামে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ একই গ্রামের মো. মাহবুব ফকিরের ছেলে আলাউদ্দিন এবং মো. খোরশেদ ফকিরের ছেলে শাহাজানকে আটক করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়রা ইজিবাইক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মদিনাবাদ গ্রামের মো. ইউসুফ গাজীর ছেলে মো. আরিফুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

 

কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ