বরগুনা-১ আসনের এমপির শাশুড়ি দুলী বেগম আর নেই

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » বরগুনা-১ আসনের এমপির শাশুড়ি দুলী বেগম আর নেই
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ অলিউল্লাহর শাশুড়ি এবং তালতলী সালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী মৌলভী কাজী মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সহধর্মিণী মোসাঃ দুলী বেগম (৫৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মহামারি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকেল ৪টায় জানাজা শেষে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:১০:৩১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ