মেহেন্দিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৈদ্য-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

শোভাযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির থেকে শুরু হয়ে চরহোগলা শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দির, সোনামুখী শ্রী শ্রী শীতলা ও কালী মন্দির এবং উপজেলা শ্রী শ্রী মদন মোহন ঠাকুর মন্দির পরিদর্শন করে। পরে এটি শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নেন।

 

শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ বলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের তিথিতে মথুরায় কংসের কারাগারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সেই পুণ্য তিথির স্মরণে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উদযাপন করেন।

 

তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এবারও জন্মাষ্টমী পালন করা হচ্ছে।

 

এদিকে, জন্মাষ্টমীর অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব আপন সুর।

বাংলাদেশ সময়: ১৫:২১:২৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ