কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ খলিফা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাস্টার বাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রিয়াজ খলিফা নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

 

পুলিশ জানায়, ইসলামপুর এলাকার মতিউর রহমানের চায়ের দোকানের উত্তর পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে রিয়াজ খলিফাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

কলাপাড়া থানার উপপরিদর্শক (নিঃ) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

 

এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২০ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ