বরগুনায় চুরি করতে ঢুকে জনতার হাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

হোম » বরগুনা » বরগুনায় চুরি করতে ঢুকে জনতার হাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


বরগুনায় চুরি করতে ঢুকে জনতার হাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় বসতঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ইমাম হোসেন (২০) নামে এক যুবক। পরে আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ রায় দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

 

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার চৌরিচান্না ইউনিয়নের চর ধুপতি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চর ধুপতি এলাকার মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেন ইমাম হোসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমাম হোসেনকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিনি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশের কথা স্বীকার করেন।

 

পরে তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এ সাজা দেন।

বাংলাদেশ সময়: ২১:২৬:০০ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ