পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেশ্বর নদী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

হোম » পিরোজপুর » পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেশ্বর নদী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেশ্বর নদী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে বলেশ্বর নদী ও শহীদ মিনারের রিজার্ভ পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে জেলা বিএনপি।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

এ সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অবৈধভাবে মাছ শিকার বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণ ও পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বলেশ্বর নদী ও স্থানীয় জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:২২:৫৫ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ