কাউখালীতে ইউএনও আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা

হোম » পিরোজপুর » কাউখালীতে ইউএনও আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

কাউখালীবাসীর ভালোবাসায় সিক্ত ইউএনও আসাদুজ্জামানের বিদায়

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

দায়িত্ব পালনে কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাকসুর সাবেক ভিপি শাফিউল আজম দুলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন এবং অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ।

 

বক্তারা বলেন, কাউখালীতে দায়িত্ব পালনকালে মো. আসাদুজ্জামান প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিক ভূমিকা প্রশংসিত হয়েছে।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী ইউএনওর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৭ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ