বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ানগরে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

হোম » পিরোজপুর » বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ানগরে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ানগরে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জিয়ানগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

সকাল ১০টার দিকে তিনি জিয়ানগর থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে সেতারাস্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, সাবেক সদস্যসচিব আলমগীর কবির মান্নু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর আউয়াল, সাবেক ছাত্রদল সভাপতি মো. শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪১ ● ৩৫ বার পঠিত