সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
হোম » ভোলা » চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে ব্লক পাথরের মাঝে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে ব্লক পাথরের স্তূপের মাঝে একটি লাশ আটকে থাকতে দেখেন। লাশটির মুখমণ্ডল বিকৃত থাকায় সেটি পুরুষ নাকি নারী, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি চরফ্যাশন থানা পুলিশকে জানান।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সোমবার (৩১ আগস্ট) সকালে মনে তদন্তের জন্য পাঠিয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, লাশটি বেশ কিছুদিন পানিতে ভেসে থাকার কারণে পচন ধরেছে এবং মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। আশপাশের কোনো এলাকা থেকে জোয়ারের টানে লাশটি সেখানে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা অথবা অন্য কোনো আলামতের সহায়তা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৯ ● ৩০ বার পঠিত
