সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

জিয়ানগরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

হোম » সর্বশেষ » জিয়ানগরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


জিয়ানগরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

পিরোজপুরের জিয়ানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মো. ওলিউর রহমান রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মহব্বত খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, উপজেলা প্রকৌশলী ইমদাদ হোসেন, সরকারি কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, শিক্ষা অফিসার মুনছুর আলী, একাডেমিক সুপারভাইজার অশোক রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৯ ● ৩৫ বার পঠিত