দুমকিতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে জোর

হোম » পটুয়াখালী » দুমকিতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে জোর
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

দুমকিতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে জোর

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হলেও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

 

সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, টি এইচ এ ডা. মো. শহীদুল হাসান শাহীন, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. আলিউল রহমান, আনসার কর্মকর্তা মোসা. আয়সা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফোরকান আহম্মেদ, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান এবং বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল হোসেনসহ কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

এ ছাড়া জামায়াতের আমির মাওলানা মো. জালাল উদ্দিনও সভায় অংশ নেন।

 

আলোচনায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এ জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৩২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ