শনিবার ● ২৯ আগস্ট ২০২৬

বানারীপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

হোম » বরিশাল » বানারীপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


 

বানারীপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম মঞ্জুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সহসভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ ফকির এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৬ ● ২১ বার পঠিত