দশমিনায় প্রতিমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত-৫

হোম » পটুয়াখালী » দশমিনায় প্রতিমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত-৫
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


দশমিনায় প্রতিমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত-৫

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের পটুয়াখালীর দশমিনা সফরকে কেন্দ্র করে তাঁর গাড়িবহরের সঙ্গে চলাচলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারি এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপির গাড়িবহরের সঙ্গে কয়েকটি মোটরসাইকেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা চলছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। পরে পেছনে থাকা আরও দুই থেকে তিনটি মোটরসাইকেল পরপর দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিব আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাহফুজের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৪:৫০ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ