গৌরনদীতে চেয়ারম্যান পদে আক্কেল আলীর প্রার্থিতা ঘোষণা, মোটরসাইকেল শোডাউন

হোম » বরিশাল » গৌরনদীতে চেয়ারম্যান পদে আক্কেল আলীর প্রার্থিতা ঘোষণা, মোটরসাইকেল শোডাউন
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে চেয়ারম্যান পদে আক্কেল আলীর প্রার্থিতা ঘোষণা, মোটরসাইকেল শোডাউন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আক্কেল আলী সরদার। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের মাগুরা নতুন বাজার থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

 

বিকেল ৪টায় মাগুরা নতুন বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বাকাই বাজার, ইল্লা বাসস্ট্যান্ড, কমলাপুর তুলাতলা বাজার ও পাঙ্গাসিয়া হয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

 

আয়োজকদের দাবি, শোভাযাত্রায় খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

শোভাযাত্রায় আক্কেল আলী সরদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান হোসেন জনি, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওহাব আলী হাওলাদার, ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহব্বত আকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরদার, খাঞ্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ স্বপন হাওলাদার, বিএনপি নেতা সাত্তার হাওলাদার, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আইয়ুব আলী হাওলাদার, ছাত্রদল নেতা মাহবুব মুন্না, বিএনপি নেতা হায়দার তালুকদার এবং খাঞ্জাপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জলিল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

ভুরঘাটা বাসস্ট্যান্ডে শোভাযাত্রা শেষ হওয়ার পর চেয়ারম্যান প্রার্থী আক্কেল আলী সরদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

 

প্রার্থিতা ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১:৪২:০৫ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ