শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
নলছিটিতে মনোরম পরিবেশে ভাসমান রেস্তোরাঁর উদ্বোধন
হোম » পর্যটন » নলছিটিতে মনোরম পরিবেশে ভাসমান রেস্তোরাঁর উদ্বোধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে নদীকেন্দ্রিক বিনোদন ও ভোজনপ্রেমীদের জন্য চালু হয়েছে নতুন একটি ভাসমান রেস্তোরাঁ। ফেরিঘাট সংলগ্ন নদীর পাড়ে মনোরম পরিবেশে নির্মিত রেস্তোরাঁটি স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।
শুক্রবার (২৮ আগস্ট) আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, রাসেল হাওলাদার ও সাব্বির আহমেদ।
দোয়া ও মোনাজাত শেষে অতিথিরা রেস্তোরাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। আয়োজকরা জানান, স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুদের নদীর আবহে মানসম্মত খাবারের পাশাপাশি মনোরম পরিবেশে সময় কাটানোর সুযোগ করে দিতেই রেস্তোরাঁটি চালু করা হয়েছে।
তাদের আশা, এই ভাসমান রেস্তোরাঁ চালুর ফলে নলছিটিতে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিনোদনের নতুন একটি ক্ষেত্র তৈরি হবে।
বাংলাদেশ সময়: ২১:৩৩:৫১ ● ৩৬ বার পঠিত
