শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
হোম » রাজনীতি » মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা যুবদলের আংশিক নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা যুবদলের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়ে মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা যুবদলের সভাপতি গাজী রাসেদ সামসের নেতৃত্বে মিছিলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট উপজেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে গাজী রাসেদ সামস এবং সাধারণ সম্পাদক হিসেবে গাজী আতাউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বাংলাদেশ সময়: ১৬:০৫:০৯ ● ৩৭ বার পঠিত
