মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬


 

মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী ওবায়দুল্লাহ ও ছয় বছর বয়সী ফাহাদুল ইসলাম মাহিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর উলানিয়া ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামে পুকুরের পানিতে ডুবে ওবায়দুল্লাহর মৃত্যু হয়। সে ওই গ্রামের মোহাম্মদ শাহিন মোল্লার ছেলে। ঘটনার সময় শিশুটির মা বাড়ির পাশের সবজি বাগানে শাক-সবজি কাটছিলেন। এ সময় ওবায়দুল্লাহ সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরে পড়ে যায়।

 

পরে শিশুটিকে খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে নিথর অবস্থায় বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, একই দিন বিকেলে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে পানিতে পড়ে ফাহাদুল ইসলাম মাহিমের মৃত্যু হয়। ছয় বছর বয়সী মাহিম চরলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলের একমাত্র ছেলে।

 

পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৩ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ