কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট শেয়ারিং সভা

হোম » খুলনা » কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট শেয়ারিং সভা
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬


 

কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট শেয়ারিং সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)  

 

 

খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় মানবকল্যাণ ইউনিটের হলরুমে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় মূল বিষয়ের ওপর আলোচনা করেন সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মো. নুরুজ্জামান।

 

 

 

সভায় আরও বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, স্বাস্থ্যকর্মী এবি ছিদ্দিক, ইউপি সদস্য এস এম শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবুল কালাম শেখ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন ও সেলিনা আক্তার লাইলী।

 

 

এ ছাড়া সমাজসেবক মোস্তাফিজুর রহমান, সানা মুনছুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, বিএম আ. রাজ্জাক, মিজানুর রহমান লিটন, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মনি, বাসন্তী মুন্ডা এবং সিএনআরএসের মো. তুহিনসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০৫ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ