গলাচিপায় হরে কৃষ্ণ দাসের পরলোকগমন

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » গলাচিপায় হরে কৃষ্ণ দাসের পরলোকগমন
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

গলাচিপা পৌরসভায় পরলোক গমন করেছেন হরে কৃষ্ণ দাস

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা পৌর আওয়ামী লীগের (কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত) সহসভাপতি ও রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি সদস্য, চালিতাবুনিয়া ইউনিয়নের কৃতী সন্তান এবং গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরে কৃষ্ণ দাস (৭৫) মারা গেছেন।

 

মঙ্গলবার দিবাগত রাত ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক সাইমুর রহমান এলিট, সাবেক কাউন্সিলর আশিক সাহা, উপজেলা বিএনপি নেতা পঙ্কজ দেবনাথ, কালীবাড়ি কমিটির সাবেক সভাপতি দিলীপ বণিক, সমাজসেবক রবিন সরকার, গলাচিপা পূজা উদযাপন পরিষদের নেতা পরেশ দাস, বিএনপি নেতা জাকির মাতব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ নিজ জন্মভূমি চালিতাবুনিয়া ইউনিয়নে নেওয়া হয়। সেখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

 

হরে কৃষ্ণ দাসের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও সমাজসেবায় অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন গুণী অভিভাবককে হারিয়েছে। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শোকাহতরা।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫৭ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ