কলাপাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে ১৩ বছরের কিশোর নিখোঁজ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে ১৩ বছরের কিশোর নিখোঁজ
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে ১৩ বছরের কিশোর নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর মো. নাহিদ মল্লিক (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ নাহিদ মল্লিক ওই গ্রামের মো. কাশেম মল্লিকের ছেলে। তার মায়ের নাম মোসা. মাহিনুর বেগম। পরিবারের সদস্যরা জানান, পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে রাগ করে নাহিদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর স্বজনরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

 

নাহিদের গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় ছবিতে থাকা পোশাক পরনে ছিল।

 

নাহিদের সন্ধান না পাওয়ায় তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি নাহিদকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেলে তাকে নিরাপদে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

যোগাযোগ: ০১৭১০৭৮৩২৬৩।

 

এদিকে, নাহিদের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৯ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ