মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাউফলে বর্ণাঢ্য র‍্যালি

হোম » পটুয়াখালী » ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাউফলে বর্ণাঢ্য র‍্যালি
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাউফলে বর্ণাঢ্য র‍্যালি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কালাইয়া বন্দরে কালাইয়া রব্বানিয়া কামিল মাদরাসার উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

র‍্যালিটি মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান ও শুভেচ্ছাবাণীসংবলিত ব্যানার দেখা যায়। নারায়ে তাকবির, নারায়ে রিসালাতসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিকে ঘিরে কালাইয়া বন্দরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৬:০৮ ● ২৭ বার পঠিত