সোমবার ● ২৪ আগস্ট ২০২৬

কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

হোম » খুলনা » কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ।

সভায় আরও বক্তব্য দেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি ও আবদুস সামাদ গাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর মাসুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, সাংবাদিক মো. রিয়াছাদ আলী ও মো. তরিকুল ইসলাম এবং সার ব্যবসায়ী আবু হাসান, গোলাম রসুল, পলাশ মণ্ডল, মিলন কুমার মণ্ডল ও সুব্রত কুমার মণ্ডল।

সভায় কৃষকদের জন্য সার ও বীজের সরবরাহ, সুষ্ঠু বিতরণ এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০২ ● ৩৩ বার পঠিত