ট্রলিং ট্রলার বন্ধ না হলে কেবল দেশের নয়, ভোটেরও ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

হোম » লিড নিউজ » ট্রলিং ট্রলার বন্ধ না হলে কেবল দেশের নয়, ভোটেরও ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


 

ট্রলিং ট্রলার বন্ধ না হলে কেবল দেশের নয়, ভোটেরও ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, (কলাপাড়া) পটুয়াখালী

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি হবে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালীর মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

রাজীব আহসান বলেন, ‘ট্রলিংয়ের সমস্যা এই এলাকার মতো আমাদের এলাকাতেও রয়েছে। দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে। মানুষের কাছে ভোট চাইতে হবে। ভোটার কিন্তু এরাই। হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে, বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি, মানুষের অনুভূতিগুলো নিয়ে আমরা কাজ করব।’

 

তিনি আরও বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইটহাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, পায়রা বন্দরের সদস্য কমডোর তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে প্রতিমন্ত্রী খাপড়াভাঙ্গা নদী ও জেলেদের বিভিন্ন ট্রলার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ