সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
মির্জাগঞ্জে ৮ দিনব্যাপী আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু
হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ৮ দিনব্যাপী আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সেবাশ্রমে ৮ দিনব্যাপী ৩২তম বার্ষিক আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
১৯৯৫ সালে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (এমএ, ত্রিপাঠী, সপ্ততীর্থ) বাংলাদেশ সেবাশ্রম মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এবারের ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে আরতি ও লীলা কীর্তন, মঙ্গলদীপ প্রজ্বালন, গুরু বন্দনা এবং ধর্মীয় আলোচনা সভা।
এ ছাড়া উপজেলার কিসমতপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরেও ৫ দিনব্যাপী শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা পালন শুরু হয়েছে।
বাংলাদেশ সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি শ্রী রাখাল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র মিস্ত্রী জানান, প্রতি বছরের ন্যায় এবারও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের থাকার জন্যও সু-ব্যবস্থা করা হয়েছে।
তারা জানান, মন্দিরের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৪:২০:৫৯ ● ২৬ বার পঠিত
