মনপুরায় মেঘনায় ধরা ২ কেজির ইলিশ বিক্রি সাড়ে ৮ হাজারে

হোম » জেলে-মৎস্য » মনপুরায় মেঘনায় ধরা ২ কেজির ইলিশ বিক্রি সাড়ে ৮ হাজারে
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


 

মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ওজনের ইলিশ।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনেন জেলে কিরন মাঝি।

 

পরে নিলামে মাছটি সাড়ে ৮ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ফিরোজ।

 

জেলে কিরন মাঝি জানান, সোমবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে মাছটি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে নিলামে বিক্রি করা হয়।

 

মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, তিনি ও অন্য ব্যবসায়ীরা নিলামে অংশ নেন। পরে তিনি সাড়ে ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি ঢাকার কাওরান বাজারে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এর মধ্যেই বড় আকারের একটি ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৫ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ