রবিবার ● ২৩ আগস্ট ২০২৬

তালতলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হোম » বরগুনা » তালতলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


 

তালতলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনায় তালতলীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নবাগত ইউএনও অতীশ সরকার তার ব্যক্তিগত পরিচয় তুলে ধরেন। পরে তালতলী প্রেসক্লাবের সাংবাদিকরা নিজেদের পরিচয় দেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তব্য দেন তালতলী প্রেসক্লাবের সভাপতি মুঃ আঃ মোতালিব, সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম আকাশ, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ জসিম উদ্দিন, মোঃ মোস্তাফিজ আকন, মোঃ মাহমুদুল হাসান ও মোঃ রিয়াজুল ইসলামসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:২২ ● ২৬ বার পঠিত