রবিবার ● ২৩ আগস্ট ২০২৬

বাউফলে বিদ্যালয়ে চারা রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

হোম » শিক্ষা » বাউফলে বিদ্যালয়ে চারা রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


 

বাউফলে বিদ্যালয়ে চারা রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

বাউফলের ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি সাকায়েত হোসেন মামুন এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, এডহক কমিটির সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকেই সাকায়েত হোসেন মামুন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে চারা, ফুটবল, জার্সি ও বুট বিতরণ করা হয়।

 

এডহক কমিটির সভাপতি সাকায়েত হোসেন মামুন বলেন, ‘এটি আমাদের বিদ্যালয়। আমরা এখানে পড়েছি, এখন আমাদের প্রজন্ম পড়াশোনা করছে। সভাপতি নিযুক্ত হওয়ার পর বিদ্যালয়ের মাঠ সংস্কার, নতুন ভবন নির্মাণ ও শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার, তা করার চেষ্টা করব। আশা করছি, ভরিপাশার মানুষ আমাকে সহযোগিতা করবে।’

 

চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুন, কেশবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. লোকমান হোসেন খান, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক, শাহজাহান খান, সেলিম গাজী ও আবদুর রাজ্জাক গাজীসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯:১৭:১৮ ● ৩৬ বার পঠিত