শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬

মনপুরায় ইয়াবাসহ এক যুবক আটক, থানায় মামলা

হোম » ভোলা » মনপুরায় ইয়াবাসহ এক যুবক আটক, থানায় মামলা
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

মনপুরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক মো. রাকিব উদ্দিন।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ৯টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

 

আটক রাকিব উদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, আটকের পর রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।’

বাংলাদেশ সময়: ১৪:২৩:৩৪ ● ২০ বার পঠিত