বুধবার ● ১৯ আগস্ট ২০২৬

কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত আরাফাতের বাঁচার আকুতি

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত আরাফাতের বাঁচার আকুতি
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত আরাফাতের বাঁচার আকুতি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৮ বছর বয়সী আরাফাত দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। চোখে বাঁচার আকুতি, মুখে একটাই আর্তনাদ- ‘আপনারা আমাকে বাঁচান।’ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে বর্তমানে নিজ বাড়িতেই দিন কাটছে তার।

 

কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকেন আরাফাত। তার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি প্রায় সর্বস্ব হারিয়েছে। দিনমজুর বাবা লিটন ঢালী সারাদিন পরিশ্রম করেও এখন ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না।

 

আরাফাতের বাবা লিটন ঢালী ও মা ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি সারাজীবন দিনমজুরের কাজ করলেও কখনো কারও কাছে হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না। ছেলেকে বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

 

তারা জানান, তিন ভাইয়ের মধ্যে আরাফাত সবার বড়। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকায় তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করানো সম্ভব হচ্ছে না।

 

পরিবারের দাবি, চিকিৎসকেরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সময়মতো চিকিৎসা না হলে আরাফাতের জীবন নিয়ে শঙ্কা রয়েছে। তাই তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।

 

আরাফাতকে সহযোগিতা করতে চাইলে তার মায়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগ: ফাজানা বেগম, ০১৭৫৭১৬১৫৫৩।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:২৫ ● ৩৬ বার পঠিত