বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ফাতেমা কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসফিকুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি দ্বীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন।
সভায় বক্তব্য দেন জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সাকি।
বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০৩:২৫ ● ২৭ বার পঠিত