মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬

মৌসুমি নিম্নচাপে বৃষ্টি, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » মৌসুমি নিম্নচাপে বৃষ্টি, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


 

মৌসুমি নিম্নচাপে বৃষ্টি, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

মৌসুমি নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর। সাগরে সৃষ্টি হওয়া বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্কতার কারণে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মৎস্য বন্দর মহিপুরের গাজী ফিসের স্বত্বাধিকারী মো. মজনু গাজী বলেন, ‘বারবার আবহাওয়া পরিবর্তনের কারণে মৎস্য ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছেন। আল্লাহ জানেন, আমাদের কপালে কী আছে।’

এদিকে, সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে মাছ ধরতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩৩ ● ৩১ বার পঠিত