সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময়
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময়সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা ব্যাংক কলাপাড়া শাখা।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা ব্যাংক কলাপাড়া শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ তালুকদার, সহকারী ব্যবস্থাপক নাজমুল ছাকিব, মো. আখিরুজ্জামান, মো. আকরাম হোসেন বিদ্যুৎ ও মো. মুশফিকুস ছালেহীন উপস্থিত ছিলেন।
এ সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান মৃধা, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোনাসেফ খান, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ২২:২০:৪৮ ● ৩০ বার পঠিত
