সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা
হোম » গণমাধ্যম » বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (১৭ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুল হোসেন খান এমপি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইসলামের উপদেষ্টা নাসির জোমাদ্দার, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, দানিসুর রহমান লিমন, গোলাম মোস্তফা, বায়েজিদ বাপ্পি, এসএম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ ও সৌরভ খানসহ প্রেসক্লাবের সদস্যরা।
সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবং সাত সদস্যের গঠনতন্ত্র প্রস্তুত উপকমিটি গঠন করা হয়।
এদিকে, কমিটি বিলুপ্ত ঘোষণার কথা স্বীকার করে সভায় উপস্থিত সাংবাদিক দানিসুর রহমান লিমন বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৯ ● ২৬ বার পঠিত
