সোমবার ● ১৭ আগস্ট ২০২৬

কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব ডালবুগঞ্জে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও মেরামত করেছে বটতলা স্পোর্টিং ক্লাব। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্লাবের উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সংস্কার করা হয়।

 

তুলাতলী থেকে ডালবুগঞ্জ বাজার, পূর্ব ডালবুগঞ্জ বটতলা হয়ে বাবলাতলা পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও মেরামতের কাজ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রুহুল আমিন রিজভী, প্রধান পৃষ্ঠপোষক আল আমিন হাওলাদারসহ নির্বাহী কমিটির সদস্যরা।

 

রুহুল আমিন রিজভী এবং আল আমিন হাওলাদার জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

ক্লাব সংশ্লিষ্টরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাদের- এমনটি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৮ ● ২৩ বার পঠিত