সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হোম » আবহাওয়া » মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন এলাকায় একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ সমুদ্রতীরে আছড়ে পড়ছে।
মৌসুমি নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ‘এমনিতেই সাগরে জেলেদের জালে মাছ ধরা পড়ছে না, তার মধ্যে বারবার আবহাওয়া খারাপ হচ্ছে। আমাদের এলাকার সব মাছধরা ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরতে বলা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৩:১৪:১৮ ● ২২ বার পঠিত
