রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর
হোম » খুলনা » খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরে। এ জন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন সম্ভব, যা অনেক সময় পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান।
মতবিনিময় সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমির প্রতিনিধি, নজরুলসাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্যব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২:৩৩:০৩ ● ১৯ বার পঠিত
