শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

হোম » পিরোজপুর » পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

 

মাহফিলে সাবেক পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ সহি, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম মজিবুল ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করে বক্তব্য দেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০:২২:৪৭ ● ১৮ বার পঠিত