শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হোম » খুলনা » ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সরকারি ছুটি থাকায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৬ ● ২০ বার পঠিত