শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

হোম » খুলনা » কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রধান শিক্ষক রমেন রায়।

 

সভায় ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার গুণগত মান উন্নয়ন, যুগোপযোগী পাঠদান এবং শ্রেণিকক্ষে আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

সভা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিষ) নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।

 

কমিটির সদস্যরা হলেন- রমেন রায়, রণজিত কুমার সরকার, মোছা. রাশিদা খাতুন, প্রণব কুমার মণ্ডল ও মো. আবুল বাশার।

 

অনুষ্ঠান শেষে মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখিলেশ্বর রায় ও মালিখালী বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার মণ্ডলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৪ ● ৩৫ বার পঠিত