শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতের দিকে কাউখালী সদর ইউনিয়নের মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ জানতে পারে, মহিলা কলেজের ভেতরের একটি কক্ষের সামনের বারান্দায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচা করছে। পরে সেখানে অভিযান চালানো হয়।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঞ্জিব দাস (৩৫) ও মো. শাহীন খন্দকার (৩৪) নামে দুজনকে আটক করা হয়। এ সময় সঞ্জিব দাসের পরিহিত শর্ট প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৬০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, শাহীন খন্দকারকে তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে তিনি সঞ্জিব দাসকে মাদকদ্রব্য কেনাবেচায় সহযোগিতা করছিলেন।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩০ ● ৩০ বার পঠিত