শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
কালকিনিতে মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, আহত ৪ শিক্ষার্থী
হোম » ঢাকা » কালকিনিতে মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, আহত ৪ শিক্ষার্থী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবিদা (৮) নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা, জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়।
খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে র্যাবের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোমা বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:২৫ ● ২২ বার পঠিত
